সুনামগঞ্জে গাড়ি পার্কিং নিয়ে সংঘর্ষে যুবক নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে গাড়ি পার্কিং নিয়ে দু’পক্ষের সংঘর্ষে শাহানুর মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বৃহস্পতিবার দুপুরে পাগলা বাজার এলাকার স্থানীয় রায়পুর ও কান্দিগাঁও গ্রামবাসীর মধ্য সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত শাহানুর রায়পুর গ্রামের বুরহান মিয়ার ছেলে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সংঘর্ষকালে আহত অবস্থায় শাহানুরকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশের ময়না তদন্ত করানোর জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed