Main Menu

সুজন অপহরনের ৮ দিনেও উদ্ধার নেই

মধ্যনগর সংবাদদাতা: সুনামগঞ্জের মধ্যনগর থানার সদর ইউনিয়নের হরিপুর গ্রামের সুজন সরকার (২৮) অপহরণের ৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।

অপহৃত ওই যুবকের স্বজনরা অভিযোগ করে বলেন, ‘সুজন অপহরণের ৮ দিন অতিবাহিত হলেও এখনও তার কোন সন্ধান নেই। এ ব্যাপারে থানায় নিখোজঁ উল্লেখ করে মামলা করা হয়েছে। কিন্তু পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছেনা।’

জানা যায়, হরিপুর গ্রামের মৃত আশুতোষ সরকারের পুত্র সুজন সরকার (২৮) ট্রলারসহ চলতি মাসের ১২ জুন বাড়ি থেকে বের হয়। পরে সে আর ফিরে আসেনি। পরে একটি নাম্বার থেকে ৩ লক্ষ টাকা মুক্তিপন দাবি করা হয়।

এদিকে অপহরনের সাথে জড়িত সন্দেহে ঐ গ্রামের মৃত মনিন্দ্র সরকারের পুত্র রেন্টু সরকারকে (৩৫) পুলিশ আটক করেছে। পরে আদালতের মাধ্যমে তার রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এ বিষয়ে মধ্যনগর থানার ওসি সেলিম নেওয়াজ বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে এবং বিষয়টি ভালোভাবেই খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে এঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।’

Share





Related News

Comments are Closed