Main Menu

বিশ্ব পরিবেশ দিবস আজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশ্ব পরিবেশ দিবস আজ বৃহস্পতিবার। এ বছর জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউনেপ) বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘আসুন বায়ু দূষণ রোধ করি’।

দিবস উদযাপন উপলক্ষে সিলেটে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে শিশু কিশোরদের অংশ গ্রহণে শ্লোগান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি এবং জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক গণপরিষদ সদস্য এডভোকেট মোঃ লুফুর রহমান, সিলেট রেঞ্জের ডি আই জি অব পুলিশ মোঃ কামরুল আহসান বিপিএম (বার), ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা পারভীন রিতু । সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন পরিবেশ অধিদপ্তর সিলেট এর পরিচালক ইসরাত জাহান পান্না।

Share





Related News

Comments are Closed