Main Menu

সুনামগঞ্জে ১৭ হাজার কেজি ভারতীয় কয়লা জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরসহ বিভিন্ন সীমান্ত পথে বিনা শুল্কে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা প্রায় ১৭ হাজার কেজি কয়লাসহ চুনাপাথর ও মাদকের চালান জব্দ করেছে বিজিবি।

বুধবার বিকেলে এসব কয়লা, চুনাপাথর, মাদক চালানের জব্দ তালিকা শেষে কাষ্টমসে জমা দেয়া হয়।

২৮ বিজিবি ব্যাটালিয়নের মিডিয়া সেল জানায়, জেলার তাহিরপুর সীমান্তের লাউড়েরগড় বিওপির বিজিবি টহল দল মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ মোকসেদপুর এলাকা তেকে ১০ বোতল বিদেশি মদ জব্দ করে।

একই রাতে তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবি টহল দল সীমান্তের বাংলাদেশ অভ্যন্তর এলাকা থেকে ৯ হাজার কেজি চোরাই কয়লা ও সীমান্তের মাইজহাটির মোড় থেকে ১৮০ ঘনফুট চুনাপাথর জব্দ করে।

অপরদিকে তাহিরপুরের টেকেরঘাট কোম্পানী সদরের বিজিবি টহল দল একই রাতে বড়ছড়া শুল্ক ষ্টেশন লাগোয়া এলাকা থেকে ৭ হাজার ২শ কেজি চোরাই কয়লা জব্দ করে।

বুধবার বিকেলে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম জানান, তাহিরপুরের বিভিন্ন সীমান্ত পথে বিনাশুল্কে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব কয়লা, চুনাপাথর ও মাদকের চালান নিয়ে আসার পথে বিজিবি টহল দল জব্দ করে। তবে এসব চোরাচালানের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এসব ভারতীয় চোরাই কয়লা, চুনাপাথর, মাদকের জব্দকৃত চালানের মুল্য মুল্য প্রায় পৌণে তিন লাখ টাকা হবে বলে জানান বিজিবি অধিনায়ক।

Share





Related News

Comments are Closed