সিলেটে পৃথক অভিযানে ১৯ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর খাসদবিরে ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১৯ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। এরমধ্যে সিলেট নগরী থেকে ৭ জন ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় ১২ জুয়াড়ীকে আটক করা হয়।
মঙ্গলবার নগরীর কালা পাথর মাঠের উত্তর-পশ্চিম পাশে জনৈক শেখ মো. সুমনের টিনের ঘর থেকে ৭ জুয়ারড়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও খেলায় ব্যবহৃত নগদ ৩ হাজার ৫৫০ টাকাও জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছেন- হবিগঞ্জের বাহুবল উপজেলাধীন দৌলতপুর গ্রামের আব্দুন নুরের ছেলে মো. আসাদ্দর আলী (৪৫), কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলাধীন দিশাগঞ্জ গ্রামের মৃত আলী আশরাফের ছেলে আবু তাহের (৪৫), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাধীন হাশকুরি গ্রামের মৃত মৌলা বখসের ছেলে আব্দুল ওয়াদুদ (৩০), নেত্রকোণার কেন্দুয়া উপজেলাধীন পূর্বহাটি গ্রামের মৃত ফতেহ আলীর ছেলে বুরুজ আলী (৪২), হবিগঞ্জের বাহুবলের পৈইল ঘরেরপাড় গ্রামের মৃত শেখ মো. সাহিদ মিয়ার ছেলে শেখ মো. সুমন (৪৫), সিলেট মহানগরের উত্তর কাজীটুলা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মো. খুরশীদ আলম (৪০) ও সুনামগঞ্জের দিরাইয়ের ভাটিপাড়া গ্রামের লিলফর আলীর ছেলে মো. রাকিব উদ্দিন (৪৫)।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতদের বিরুদ্ধে নগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা (মামলা নং-১৯, তাং-১৮/০৬/২০১৯) দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, সোমবার দিবাগত রাত ৩টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেল কলোনিতে অভিযান চালিয়ে ১২ জুয়াড়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জ ছত্তিস গ্রামের আব্দুল মোতালেবের পুত্র আবুল হোসেন লাভলু(৪৫), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের ফেনার বাগের নাজিম (২৫), রফিকুল হকের ছেলে মাইজগাও মন্নান মিয়ার কলোনির বোরহান উদ্দীন(৩০), বালাগঞ্জ থানার মৈসাসী গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে ইয়াসীন মিয়া(২২), মাইজগাও শফিক মিয়ার কলোনীর ভাড়াটিয়া মোঃ আলমগীর(৩২),ছত্রিশ গ্রামের আবুল কালামের ছেলে জাবেদ আলী(২৩), মাইজগাঁও গ্রামের খুরশেদ আলমের ছেলে রবিউল ইসলাম(৩৫),চেরাগী গ্রামের মছদ্দর আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৮), চেরাগী গ্রামের খসরু মিয়ার ছেলে মামুন মিয়া(৩০), মাইজগাও পুরানগাও এর মৃত সোনা মিয়ার ছেলে ময়না মিয়া(৫৯), মাইজগাও নছরটিলার আব্দুল ছোবহান এর ছেলে শহিদ(১৮) ও মাইজগাও সৈয়দ মিয়ার কলোনির বাসিন্দা মৃত হাকিম মিয়ার ছেলে সেলিম(৩৬)।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৩টায় মাইজগাও রেল কলোনিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed