ভারতে তীব্র দাবদাহে ৪০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যে তীব্র দাবদাহে অন্তত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার (১৫ জুন) রাজ্যটির আওরঙ্গাবাদ, গয়া ও নাওয়াদা জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তীব্র দাবদাহে আওরঙ্গাবাদ জেলায় সবচেয়ে বেশি ২৭ জনের মৃত্যু হয়েছে। এ জেলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বার্তা সংস্থা এএনআইকে আওরঙ্গাবাদের সরকারি একটি হাসপাতালের চিকিৎসক ডা. সুরেন্দ্র প্রাসাদ সিং বলেছেন, জেলার বিভিন্ন হাসপাতালে অনেক লোক চিকিৎসাধীন। যারা মারা গেছেন, তাদের সবাই উচ্চ-তাপমাত্রাজনিত জ্বরে ভুগছিলেন।
অন্যদিকে হিটস্ট্রোকে গয়ায় ১২ জনের মৃত্যু হয়েছে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এসব মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে মৃতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে সহায়তার দেয়ার ঘোষণা দিয়েছেন।
Related News
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক: কৃষি খাতের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনের দ্রুত নিষ্পত্তি করতেRead More
ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) আবারও ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় টাঙ্গানিকা হ্রদেRead More



Comments are Closed