Main Menu

ওসি মোয়াজ্জেম শাহবাগ থেকে গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক : ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে রোববার রাজধানীর শাহবাগ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদের নামে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য রেকর্ড করে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও দেওয়ার অভিযোগে দায়েলকৃত মামলায় পরোয়ানা জারির ২০ দিন পর তাকে গ্রেফতার করা হলো।

গত ১৫ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে একটি মামলাটি দায়ের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সুমন।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সোহেল রানা ওসি মোয়াজ্জেমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহবাগ থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সর্দার বলেন, ‘কিছুক্ষণ আগে শাহবাগ থানা পুলিশ হাইকোর্ট এলাকা থেকে তাকে গ্রফতার করেছে।’

প্রসঙ্গত, ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের অভিযোগে তার মা শিরিন আক্তার বাদী হয়ে গত ২৭ মার্চ সোনাগাজী থানায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে মামলা করেন।

এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের নামে নুসরাতের বক্তব্য ভিডিও করেন ওসি মোয়াজ্জেম। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও দেন তিনি।

Share





Related News

Comments are Closed