সুদানে অসহযোগ আন্দোলন, নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ সুদানে সেনাশাসিত সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করা ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাজধানী খার্তুমে গত দুদিনে এসব আন্দোলনকারীকে ছুরি অথবা এ ধরনের হালকা অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। খবর আনাদোলুর।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলেমান আ. জাব্বার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, আমরা রাজধানীবাসীকে কোনো গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরা খার্তুমের নিরাপত্তায় সর্বদা কাজ করে যাচ্ছেন।
দেশটির বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে সুদানে রোববার থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু হয়।
সরকার গত সপ্তাহে রাজপথে বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালালে কমপক্ষে ১১৮ জন আন্দোলনকারী নিহত হন। এদের অনেকের মরদেহই পরে সরকার নীল নদে ফেলে দেয় বলে অভিযোগ রয়েছে।
Related News
পশ্চিমবঙ্গের মাদ্রাসায় শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের সরকারি অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসাগুলোতে দীর্ঘদিনের প্রচলিত শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে রাজ্য সরকার।Read More
পার্কের বেঞ্চে বসে কান্না করায় নারীকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির একটি পার্কে শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে কান্না করায় ২৫ ইউরো জরিমানাRead More



Comments are Closed