Main Menu

কমলগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে বৃদ্ধ খুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে পাওনা টাকা চাওয়ায় শহিদ উল্যা (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।

ঘটনাটি ঘটেছে, সোমবার দুপুর ১২টায় উপজেলার আদমপুর ইউনিয়নের কাউওয়ারগলা গ্রামে।

জানা যায়, আদমপুর ইউনিয়নের ফরিষ্ট অফিস সংলগ্ন কাউয়ারগলা গ্রামের বাসিন্দা শহিদ উল্যা (৬৫) একই গ্রামের প্রতিবেশী জমির উদ্দীনের ছেলে করিম মিয়ার কাছে কিছু টাকা পেতেন। সোমবার সকালে করিম মিয়ার কাছে টাকা চাইতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিবেশী করিম মিয়া ও আমির উদ্দিন মিলে বৃদ্ধকে মারধর করে রক্তাক্ত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রত বৃদ্ধকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা: আজিজুর রহমান মৃত তাকে ঘোষনা করেন।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খবর পেয়ে সোমবার দুপুরে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় নিহতের ছেলে আব্দুল মতিন বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed