Main Menu

নারিকেল গাছ থেকে পড়ে তরুণের মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে নারিকেল গাছ থেকে পরে জাহিদুল আমিন (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সে নবীগঞ্জে রাজাবাদ গ্রামের নুরুল মিয়ার ছেলে।

শনিবার (১ জুন) নবীগঞ্জ উপজেলার রাজাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাজাবাদ গ্রামের ডাক্তার জাফর ইকবাল রতনের বাড়ীতে একই গ্রামের জাহিদুল শনিবার বিকেলে নারিকের গাছে উঠে। এসময় অসাবধানবসত গাছ থেকে পরে সে গুরুতর আহত হয়। আহত জাহিদুল আমিনকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।

পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু ঘটে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed