হবিগঞ্জে তিনটি আবাসিক হোটেলকে জরিমানা
হবিগঞ্জ প্রতিনিধি: অসামাজিক কার্যকলাপের দায়ে হবিগঞ্জের তিনটি আবাসিক হোটেলকে জরিমানা করেছে র্যাব। বৃহস্পতিবার অভিযান চালিয়ে হোটেলগুলোকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে হোটেল শাপলা থেকে এক যুবককে আটক করে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারি পুলিশ সুপার মো. আব্দুল খালেক।
তিনি জানান- শহরের সিনেমা হল রোড এলাকার হোটেল শাপলায় অসামাজিক কার্যকলাপ চলার সুযোগ দেয়ায় মালিক মহিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক যুবককে ১০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
একই এলাকার সিহাব রেস্টুরেন্টের রেজিস্ট্রেশন না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগেও তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। মাঝে ওই হোটেল মালিককে ওয়ার্নিংও দেয়া হয়েছিল।
অপরদিকে শ্মশানঘাট সড়কের রোজভিউ হোটেলকে মূল্য তালিকা না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাবের অভিযানের খবর পেয়ে আগেই রোজভিউ হোটেল কর্তৃপক্ষ সতর্ক হয়ে যায়।
অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা ও আনিসুর রহমান খান।
Related News
হবিগঞ্জে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচঙ্গে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষেরRead More
হবিগঞ্জে আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাসেম বিন হাসিমকে গ্রেফতার করেছে পুলিশ।Read More



Comments are Closed