Main Menu

নাম বিকৃতি নিয়ে সিলেটে যুবক খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নাম বিকৃতি নিয়ে তর্কতির্কের জের ধরে সিলেট নগরীর শাহপরান এলাকায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহপরান মাজার গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল জব্বার জামাল (২০) শাহপরান এলাকার বিআইডিসি বহর কলোনির নজরুল ইসলাম তারা মিয়ার ছেলে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, নাম বিকৃত করা নিয়ে তর্কতর্কির জেরে সমবয়সী আরেক যুবক জামালের উরুতে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে জামালের মৃত্যু হয় বলে চিকিৎসকের বরাত দিয়ে জানান ওসি।

ওসি জানান, খুনের ঘটনায় জড়িত যুবককে আটকে অভিযান শুরু করেছে পুলিশ।

Share





Related News

Comments are Closed