স্কুলছাত্র শাহেদ হত্যা মামলার আসামী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে স্কুলছাত্র আবু হামেদ শহিদুল্লা শাহেদ হত্যা মামলার প্রধান আসামী লিমন আহমদ (১৯) কে গ্রেফতার করেছে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটায় নগরীর বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো: আব্দুছ ছাত্তার জানান শাহেদ হত্যার পর লিমন দীর্ঘদিন থেকে পলাতক ছিল। এরআগে এজহার নামীয় ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রধান আসামী লিমনের ৫দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মো: আব্দুছ ছাত্তার আরো জানান প্রধান আসামীকে গ্রেফতার করতে অনেক কৌশল অবলম্বন করা হয়।
লিমন আহমদ (১৯) নগরীর রাজারগলি এলাকার তাজ উদ্দিনের ছেলে। তার গ্রামের বাড়ী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি স্কুলছাত্র শাহেদ আহমদ খুন হয়। এ ঘটনায় তার ভাই মো. জাহেদ সাইফুল্লাহ্ বাদী হয়ে থানায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামী করে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
নিহত শাহেদ নগরীর চৌকিদেখী রংধনু আবাসিক এলাকার মৃত খালেদ এর ছেলে ও স্থানীয় শাহ্পরান প্রি ক্যাডেট একাডেমীর নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
Related News
নীলফামারীতে হত্যা করে সিলেটে আত্মগোপন, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীর ডোমারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকেRead More
পানিতে ডুবে ও মোটরসাইকেল দূর্ঘটনায় ১০ মাসে প্রাণ গেল শাবির ৭ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি বছরের ১০ মাসে বিভিন্নRead More



Comments are Closed