জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ১৮ জুন
সুনামগঞ্জ প্রতিনিধি: স্থগিত হওয়া সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ১৮ জুন অনুষ্ঠিত হবে।
বুধবার (২২ মে) বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত একটি চিঠি রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচনী অফিসে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, স্থগিতকৃত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল, সে পর্যায় থেকে ১৮জুন ভোট গ্রহণের জন্য সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনে কমিশনের চিঠিতে জেলা রিটানিং অফিসার ও জেলা নির্বাচনী কর্মকর্তাকে এব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়।
এর আগে গত ৮ মার্চ নির্বাচনের মাত্র দুই দিন আগে এই উপজেলায় নির্বাচন স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। সুষ্ঠু পরিবেশ না থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছিল জানিয়ে ছিল নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার জানান, নির্বাচন কমিশনের চিঠি আমরা পেয়েছি, ১৮ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জামালগঞ্জ উপজেলায়।
Related News
দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫Read More
ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সিলেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতিRead More



Comments are Closed