Main Menu

সিলেটে ওয়েল ফুডকে ৭০ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকরস্থ বিসিক শিল্পনগরী এলাকায় অভিজাত খাদ্যদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়েল ফুডের কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এসময় হাইকোর্ট ঘোষিত মানহীন ও মেয়াদোত্তীর্ণ সেমাই এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগ প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত ৪০০ কেজি সেমাই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে শাহিনা আক্তার জানান, নোংরা পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ সেমাই সংরক্ষণ ও হাইকোর্ট ঘোষিত মানহীন একটি পণ্য পাওয়ায় ওয়েলফুডকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্রায় ৪০০ কেজি সেমাই পুড়িয়ে ফেলা হয়।

Share





Related News

Comments are Closed