মঞ্জিল, মধুফুল ও নিশিতা ফুডসকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে দ্রব্যমূল্যের মান ও দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। বুধবারও বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনিয়মের খোঁজ পায় জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত। পৃথক এসব অভিযানে ভোগ্যপন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মঞ্জিল গ্রুপ, মধুফুল, নিশিতা ফুডস ও একটি ইটভাটাকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার দুপুরে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে নগরীর দক্ষিন সুরমা এলাকার গোটাটিকরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৫৩ ধারায় মঞ্জিল গ্রুপকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, মধুফুলের ফ্যাক্টরিতে নিম্নমানের নিষিদ্ধ পণ্য মজুদ করে রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরআগে বেলা ১২টায় শহরতলীর খাদিমপাড়া ও বিসিক শিল্প নগরী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী।
অভিযানে মেসার্স লুৎফা ব্রিক ফিল্ডকে লাইসেন্স না থাকায় ২ লাখ ৫০ হাজার টাকা ও মেসার্স নিশিতা ফুডসকে বিভিন্ন অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী কেমিস্ট সানোয়ার হোসেন ও বিএসটিআই’র কর্মকর্তা রফিকুল হাসান রিপন।
Related News
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More



Comments are Closed