Main Menu

ফের আমদানি হচ্ছে ভারতীয় কয়লা

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়াসহ দেশের ছয় স্থলবন্দর শুল্ক স্টেশন দিয়ে ফের ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে।

মঙ্গলবার ভারতীয় উচ্চ আদালত ও সেখানকার রফতানিকারক প্রতিষ্ঠানের বরাত দিয়ে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হাজি আলকাছ উদ্দিন খন্দকার এ তথ্য জানান। তিনি বলেন, ভারতের রফতানিকারক সংগঠনের নেতৃবৃন্দ ফের কয়লা রফতানির বিষয়টি সে দেশের উচ্চ আদালত থেকে আদেশপ্রাপ্ত হয়ে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপকে অবহিত করেছেন।

Manual6 Ad Code

আমদানিককারক ও রফতানিকারক সংগঠনের নেতৃবৃন্দের যৌথ বৈঠকের পর মঙ্গলবার থেকে ফের কয়লা আমদানি শুরু হয়। ভারতীয় আদালতের নির্দেশনা অনুযায়ী, ২০১৯ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত শুধু মেঘালয় রাজ্যের সীমান্তঘেঁষা সুনামগঞ্জের তাহিরপুরের তিন শুল্ক স্টেশনই নয়, সিলেটের তামাবিল, ময়মনসিংহের হালুয়াঘাটের গোবরাকুড়া এবং কড়ইতলীসহ একযোগে দেশের ছয় স্থল শুল্ক স্টেশন দিয়েই ভারতীয় কয়লা আমদানি শুরু হলেও আকস্মিক ১৫ জানুয়ারি দুপুর থেকে ফের কয়লা রফতানি বন্ধ করে দেয় ভারত।

দায়িত্বশীল সূত্র জানায়, ভারতের মেঘালয়ের পরিবেশবাদী সংগঠন ডিমাহাসাও জেলা ছাত্র ইউনিয়নের মামলার ভিত্তিতে ২০১৪ সালের ১৭ এপ্রিল সে দেশের ন্যাশনাল গ্রি ট্রাইব্যুনাল (এনজিটি) আদালত মেঘালয় সরকারকে অপরিকল্পিতভাবে কয়লা খনন ও পরিবহন বন্ধের নির্দেশ দেন।

একই বছরের ৬ মে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় মুখ্যসচিব মেঘালয় রাজ্যের প্রতিটি জেলার জেলা প্রশাসককে ওই নির্দেশনা কার্যকর করতে বলা হয়। আইনি বাধ্যবাধকতার কারণে ২০১৪ সালের ১৩ মে থেকে মেঘালয়ের সীমান্ত জেলাগুলোয় ১৪৪ ধারা জারি করে কয়লা পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর পর থেকে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শুল্কবন্দর সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া-চারাগাঁও, বাগলী, সিলেটের তামাবিল, ময়মনসিংহের গোবড়া এবং কড়ইতলীসহ ছয় শুল্ক স্টেশন দিয়ে ভারতের মেঘালয় থেকে নিয়মিত কয়লা আমদানি বন্ধ হয়ে যায়।

Manual6 Ad Code

পরে ভারতীয় রফতানিকারক প্রতিষ্ঠানগুলো আইনি লড়াই করে প্রথমে ২০১৫ সালে উত্তোলিত কয়লা ৩ মাস এবং ওই সময়সীমা সময় ৫ দফা বাড়িয়ে গত ৫ বছরে প্রায় ২১ মাস উত্তোলিত কয়লা রফতানি করার সুযোগ পান। একইভাবে ২০১৮ সালে ৫ ডিসেম্বর আবারও ভারতের সুপ্রিমকোর্ট ২০১৯ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ভারতে উত্তোলিত কয়লা বাংলাদেশে ফের রফতানির সুযোগ দিলেও ১৫ জানুয়ারি ফের ভারত থেকে কয়রা রফতানি বন্ধ করে দেয়া হয়।

Manual4 Ad Code

সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া স্থল শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান মঙ্গলবার সকাল থেকে ফের ভারতীয় কয়লা পরিবাহি ট্রাক এপারে থাকা বাংলাদেশি আমদানিকারগণের ডিপোতে আসা শুরু হয়।

তিনি আরো বলেন, যতদুর জানতে পেরেছি ভারতে আইনি জঠিলতা পুরোপুরি নিরসন না হলেও সেদেশের উচ্চ আদালত অন্তবর্তী কালিন এক নির্দেশনা দেয়ায় মঙ্গলবার থেকে ফের কয়লা রফতানি শুরু হয় এবং আপাতত ৩১ মে পর্য্যন্ত ভারতীয় রফতানিকারকগণ মেঘালয়ে উক্তোলিত অবশিষ্ট পরিমাণ কয়লা রফতানি করার সুযোগ পেয়েছেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code