ফেঞ্চুগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় নিজ বাড়ীর পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকালে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের দিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হল- দিনপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে শাকিল (৬) ও সমির মোল্লার মেয়ে সাহারা বেগম (৫)।
জানা যায়, মঙ্গলবার সকালে শাকিল ও সাহারা বাড়ীর পাশে খেলা করছিল। একসময় তারা সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেকক্ষণ তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে ওঠে। পরে তাদেরকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান সিলেট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed