জাফলংয়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজরাতুন নাইম এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় মূল্য তালিকা না টানানোর অপরাধে কামরুল ইসলামের মাংসের দোকানে ৩ হাজার টাকা ও কয়েকটি মুদি দোকানদারকে পাটজাত দ্রব্য ব্যবহার আইনে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) মিয়া নাসির উদ্দিন আহম্মদ, গোয়াইনঘাটের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. রমজান আলীসহ পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed