Main Menu

বাংলাদেশে ঈদুল ফিতর ৫ জুন

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখার সম্ভাব্য তারিখ জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি)। তাদের মতে, বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়ার কিছু অংশ ও মধ্যপ্রাচ্যের বেশির ভাগ অঞ্চল থেকে ৪ জুন ঈদের চাঁদ খালি চোখে দেখা যাবে। সে হিসেবে ৫ জুন ঈদুল ফিতর উদযাপিত হবে।- খবর খালিজ টাইমস

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের বরাত দিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে আইএসি তাদের ওয়েবসাইটে ১৪ দেশের ২৮ জন জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞের স্বাক্ষর নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা চাঁদের অবস্থান,চন্দ্র মাস ও সূর্যের সঙ্গে কৌণিক দূরত্ব পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছেন।

তাদের মতে, ৩ জুন বিশ্বের সব মহাদেশ থেকে খালি চোখে চাঁদ দেখা সম্ভব না। তবে আকাশ পরিষ্কার থাকলে আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্ত ও প্রশান্ত মহাসাগর থেকে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা যেতে পারে।

Manual3 Ad Code

আরব দেশগুলো থেকেও ৩ জুন চাঁদ দেখা সম্ভব না। সূর্যাস্তের পর আকাশে চাঁদ কিছু সময়ের জন্য থাকলেও তা খালি চোখে দেখা যাবে না। ৪ জুন এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়ার কিছু অংশ ও মধ্যপ্রাচ্যের বেশির ভাগ অঞ্চল থেকে ঈদের চাঁদ খালি চোখে দেখা যাবে।

Manual1 Ad Code

যেসব দেশে ৬ মে থেকে রমজান শুরু হয়েছিল সে সসব দেশে ৩০টি রোজা হবে বলে ধারণা করা হচ্ছে। আর যেখানে ৭ মে থেকে রমজান শুরু হয়েছিল সেখানে ২৯ রোজা হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।

Manual1 Ad Code

সে হিসাবে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ব্রুনাই, ইরান, ওমান ও মরক্কোতে ২৯ রোজা হবে বলে চাঁদের গতিবিধি থেকে জানা যাচ্ছে। এর অর্থ দাঁড়ায়, আগামী ৪ জুন এসব দেশ থেকে ঈদের চাঁদ খালি চোখে দেখা যাবে। আর পরদিন ৫ জুন অনুষ্ঠিত হবে ঈদুল ফিতর।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code