স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকার স্বামীকে আটক করে রেখে এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে গণধর্ষণের শিকার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার কাঠগড়া (উত্তরপাড়া) এলাকার সোহরাব শিকদারের ছেলে নূর মোহাম্মদ পলাশ (২১), একই এলাকার সাহাবুদ্দীনের ছেলে মো. সুজন শিকদার (২০), হাজী আব্দুস সাত্তারের ছেলে মো. ফেরদৌস (২৫) ও ধামরাইয়ের জাঙ্গালিয়া গ্রামের মৃত মো. আলীর ছেলে কবির হোসেন (৩০)। এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রাজ্জাক (৩০) নামে আরও একজন পলাতক রয়েছে।
গণধর্ষণের শিকার ওই নারী জানান, তিনি তার স্বামীকে নিয়ে কাঠগড়ার দোকাঠি এলাকায় নতুন বাসা খোঁজার উদ্দেশ্যে গেলে স্থানীয় বখাটেরা তাদের গতিরোধ করে। পরে তার স্বামীকে আটকে রেখে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে নিয়ে তাকে গণধর্ষণ করে পালিয়ে যায় বখাটেরা। এরপর স্থানীয়দের সহায়তায় আশুলিয়া থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
ঘটনার সত্যতা স্বীকার করে আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা আশুলিয়ার কাঠগড়ায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছি। পাশাপাশি পলাতক রাজ্জাককে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ওই নারী পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed