শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ‘ধর্ষণের’ ঘটনায় জামাল (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলার আঐ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
‘ধর্ষণের শিকার’ ছাত্রীর চাচা সিরাজ মিয়া বলেন, আজ সকালে আমার ভাতিজি বাড়ীর পাশের চা বাগান থেকে চা পাতা তুলতে যায়। তখন একই এলাকার জামাল মিয়া আমার ভাতিজিকে মুখে গামছা পেঁচিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
‘ধর্ষিতা’ ওই শিশু শিক্ষার্থীর বাড়ী শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামে। সে লছনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
ধর্ষণের দায়ে আটক জামাল পেশায় একজন সবজি ব্যবসায়ী।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. মহসীন বলেন, আমাদের এখানে ফরেনসিক বিভাগ নেই। তাই আমরা মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছি।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed