কমলগঞ্জে ৩ সন্তানের জননীর আত্মহত্যা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ৩ সন্তানেন জননী বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ এপ্রিল) বিকালে পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে।
জানা যায়, শ্রীরামপুর গ্রামের মৃত কবীর মিয়ার স্ত্রী ৩ সন্তানের জননী তায়জুন বেগম (৪৫) বিকালে বিষপান করলে সাথে সাথে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) ময়না তদন্ত শেষে পারিবারিক কবর স্থানে লাশ দাফন করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ চৌধুরী বিষপানে আত্মহত্যার ঘটনা স্বীকার করে বলেন, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হবে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed