কমলগঞ্জে বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের নটমন্ডপ উদ্বোধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারা গ্রামে মণিপুরী থিয়েটারের নবনির্মিত আধুনিক স্টুডিও ‘নটমণ্ডপ’ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলী দাশ এর উদ্বোধন করেন। ভারতীয় হাইকমিশনের ৩৫ লাখ টাকা সহায়তায় আধুনিক এ নটমন্ডপ নির্মিত হয়।
সম্মানিত অতিথি ছিলেন সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভারতীয় সহকারী হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি, জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমি আক্তার, ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের অধ্যাপক তামান্না রহমান প্রমূখ।
পরে বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের নতুন বছরকে স্বাগত জানিয়ে ঐতিহ্যবাহী বিষু উৎসব উদযাপন করা হয়।
প্রতি বছরের মতো এবারও মণিপুরী থিয়েটার বিষু উৎসবকে ঘিরে আয়োজন করেছে নানান অনুষ্ঠান। এতে রয়েছে নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও মণিপুরিদের ঐতিহ্যবাহী নিকন (পাশা) খেলা।
Related News
কুলাউড়ায় হাঁসের সাথে এ কেমন শত্রুতা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা ধান খেয়ে শাহাবুদ্দিন (৩৫) নামে এক খামারির ডিমপাড়াRead More
কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা,Read More



Comments are Closed