Main Menu

জাফলং পিয়াইন নদীতে ডুবে কলেজছাত্র নিখোঁজ

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে আকিকুর রহমান অনিক (২০) নামে এমসি কলেজের এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। তিনি ওই কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর ২টার দিকে জাফলংয়ের ভারত-বাংলাদেশের সীমানায় জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট নগরীর আম্বরখানা বনশ্রী এলাকার বাসিন্দা আকিকুর রহমান হবিগঞ্জের নবীগঞ্জ এলাকার ধলা মিয়ার ছেলে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হিল্লোল রায় জানান, দুপুরে অনিকসহ ৭/৮জন বন্ধু জাফলং পর্যটনকেন্দ্রে বেড়াতে যান। সেখানে পিয়াইন নদীর স্বচ্ছ জলে গোসল করতে নেমে স্রোতের তোড়ে নদী গর্ভে নিখোঁজ হয় অনিক। তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed