প্রশ্নফাঁস, দাওরায়ে হাদিসের পরীক্ষা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক : আহমদ শফীর নিয়ন্ত্রণাধীন আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের আয়োজনে কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিস (তাকমিল জামাত) পরীক্ষার প্রশ্নফাঁস হওয়ায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দাওরায়ে হাদিসের আবু দাউদ শরিফ বিষয়ের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।
এ প্রসেঙ্গে হাইয়াতুল উলয়ার সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস সাংবাদিকদের জানান, জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে স্থগিত হওয়া পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।
এর আগে ৮ এপ্রিল থেকে আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের আয়োজনে সারাদেশের কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিসের পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ধারাবাহিকভাবে প্রশ্নফাঁস হওয়ায় সে সময়ের সব পরীক্ষা বাতিল করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি জরুরি বৈঠক করে ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত পুনরায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, ২০১৭ সালে গণভবনে প্রধানমন্ত্রী আলেমদের উপস্থিতিতে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সে সময় দেশের ছয়টি কওমি মাদ্রাসা বোর্ডের সমন্বয়ে গঠিত হয় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’। সংস্থাটির চেয়ারম্যান আহমদ শফী। ছয়টি শিক্ষা বোর্ড হলো— বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আজাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ, তানজিমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড। ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীন ‘কওমি মাদ্রাসা গুলোর দাওরায়ে হাদিস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান প্রদান বিল ২০১৮’ জাতীয় সংসদে উত্থাপিত হয়। ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিলটি পাস হয়। ৮ অক্টোবর এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়।
Related News
সিলেট উইমেন্স মেডিকেলের ১৫তম ব্যাচ ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ১৫তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের দুই দিনব্যাপী সমাপনীRead More
সিলেটে বৃত্তি পেল ১ হাজার ১৬৪ এসএসসি পরীক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ শুরু করেছেRead More



Comments are Closed