সড়কের পাশে নির্মাণ সামগ্রী রাখায় জরিমানা
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কের দুই পার্শ্বে যত্রতত্র নির্মাণ সামগ্রী রেখে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর বাজার থেকে ওসমানীনগর থানার সামন পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় ভোক্তা সংরক্ষণ আইনে আদিল এন্ড নাবিল গ্যাস হাউস নামীয় প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৮৯ ধারায় ফারজানা ট্রের্ডাস নামীয় প্রতিষ্ট্রানকে ৫ হাজার টাকা, একই ধারায় ঝুমা এন্টারপ্রাইজ নামীয় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, টিটু এন্টারপ্রাইজ নাম প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, এনআরবি এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, মের্সাস ইষ্টার্ণ এন্টার প্রাইজ নামীয় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা ও আলামিন টের্ডাস নামীয় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভুমি’র নেতৃত্বে মহাসড়কের ওসমানীনগর থানার সামন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালা করা হয়।
এসময় মোটরসাইকেল চালকদের হেলমেট ও লাইসেন্স না থাকা, কাগজপত্রে ত্রুটিসহ ছোট বড় প্রায় ১০টি যানবাহন থেকে ৭ হাজার দুই শত টাকা জরিমানা আদায় করেন। পৃথক ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিছুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভুমি আফসানা তাসলিম।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাসড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ওসমানীনগর উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed