জকিগঞ্জে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই
জকিগঞ্জ সংবাদদাতা: সিলেটের জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বাজারের ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় যুবলীগ নেতা আব্দুল ফাত্তাহ জানিয়েছেন, রাত আড়াইটার দিকে গঙ্গাজল বাজারের কমিউনিটি সেন্টার সংলগ্ন মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। এতে ইয়াছিন আলীর মুদির দোকান, নাজমুল ইসলামের দোকান, শাহ আলম টেলিফোন ঘর, মঈন উদ্দিনের ও সালেহ আহমদের দোকান পুড়ে যায়। আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে তা জানা যায়নি।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed