জগন্নাথপুরে যুবতির লাশ উদ্ধার
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামে এক যুবতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে রসুলপুর গ্রামের রাজমিনা বেগম (২৫) নামের এক যুবতির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে । সে ওই গ্রামের মৃত শফিক মিয়ার মেয়ে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে গলায় উড়না দিয়ে আত্মহত্যা করছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, মঙ্গলবার রাতে থানা পুলিশ লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
স্ত্রীর আত্মহত্যার পর ছাতকে বিষপানে তরুণের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকের মঈনপুর গ্রামে স্ত্রীর আত্মহত্যার ১১ দিনের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেনRead More
ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের (২৮) বিরুদ্ধে একRead More



Comments are Closed