সিলেটে চাঁদাবাজ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশি অভিযানে ধরা পড়েছে চাঁদাবাজ ও অপহরণ চক্রের ৪ সদস্য।
গ্রেফতারকৃতরা হচ্ছে সুনামগঞ্জের ছাতকের বাগবাড়ী এলাকার সোনাহর আলীর ছেলে তারেক আহমদ (৩৫), জৈন্তাপুর উপজেলার বাংলাবাজারের আব্দুর রাজ্জাকের ছেলে সাহেদুল ইসলাম রাজু (২৫), ছাতক উপজেলার ঝিগলি গ্রামের আব্দুল মনাফের ছেলে আলা রাজা রাজন (৩২) ও একই গ্রামের মুখলেছুর রহমানের ছেলে চুন্নু (৩৯)।
তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৩০ হাজার টাকা, একটি অলিখিত নন জুডিসিয়াল স্টাম্ট উদ্ধার করা হয়। মঙ্গলবার এসএই নাজমুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন কোতোয়ালি থানা পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে মোহাম্মদ আলী বাদি হয়ে চার আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় গতকাল মঙ্গলবার একটি মামলা (নং ৪৬ (০৪)১৯) দায়ের করেন।
Related News
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীরRead More
সিলেটে যেসব এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবেRead More



Comments are Closed