বড়লেখা পৌরসভায় উপনির্বাচনে রিয়া বিজয়ী
বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের ১নং (সাধারণ ওয়ার্ড ১, ২, ৩) ওয়ার্ডের উপনির্বাচনে রুকাইয়া আক্তার রিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৭৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেফালী রানী পাল চশমা প্রতীকে পেয়েছেন ৫৫৮ ভোট এবং শেফালী বেগম জবা প্রতীকে পেয়েছেন পেয়েছেন ৩১৮ ভোট।
সোমবার (১৫ এপ্রিল) সকাল ৮টা থেকে তিনটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে বিকেল চারটা পর্যন্ত। ভোটগণনা শেষে সোমবার রাতে ফলাফল ঘোষণা করেন মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম।
উপনির্বাচনে তিনটি কেন্দ্রে ৪৮৯১ জনের মধ্যে ১৬৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৩১ ভোট বাতিল ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, বড়লেখা পৌরসভার সংরক্ষিত ১নং ওয়ার্ডের নারী কাউন্সিলর শেফা বেগমের মৃত্যুতে এই পদটি শূন্য ঘোষণা করা হয়। শূন্য এ পদটি পূরণে ওই ওয়ার্ডে পুন:নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed