লন্ডনে স্ত্রীর বাসায় মিললো স্বামীর লাশ
প্রবাস ডেস্ক: সুনামগঞ্জের সাবেক এক ছাত্রলীগ নেতা সায়েম বখত’র (৩২) লাশ যুক্তরাজ্যে স্ত্রীর বাসা থেকে উদ্ধার করা হয়েছে।
গত রোববার (১৪ এপ্রিল) লাশ উদ্ধার করে পুলিশ।
সায়েম সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের শাখাইতি গ্রামের কদর মিয়ার ছেলে।
যুক্তরাজ্য প্রবাসী সায়েমের ভগ্নিপতি হুমায়ুন কবীর জানান, সায়েম ২০১৩ সালের ২২ অক্টোবর প্রবাসী বাংলাদেশি তরুণীকে বিয়ে করে। প্রায় দেড় বছর আগে সে পূর্ব লন্ডনে আসে। এখানকার রোমান রোডের বাসায় স্ত্রীর সঙ্গে বসবাস করছিল। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। তিনি বলেন, সায়েমের সঙ্গে স্ত্রীর ডিভোর্সের প্রক্রিয়া চলছিল। তবে কী কারণে বা কীভাবে সে মারা গেল, তা এখনই বলা যাচ্ছে না। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে গেছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
নিহতের স্বজন ও পরিবারের লোকজন জানান, সায়েম সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লাহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
Related News
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More



Comments are Closed