Main Menu

জাবির শিক্ষক রাজনীতিতে নতুন মেরুকরণ

Manual2 Ad Code

জাবি প্রতিনিধি: বিচিত্র ঘটনার মধ্য দিয়ে নতুন মোড় নিতে শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি। নতুন এ মেরুকরণের ফলে ভেঙ্গে যাচ্ছে আওয়ামী লীগের একাংশ, বিএনপি ও বামপন্থি’ শিক্ষকদের সৃষ্ট ‘সম্মিলিত শিক্ষক সমাজ’। দীর্ঘদিনের চাওয়া পাওয়া শেষে এক সাথে কাজ করতে যাচ্ছে আওয়ামীপন্থী শিক্ষকদের বড় একটি অংশ ।

সম্মিলিত শিক্ষক সমাজের নীতি নির্ধারনী পর্যায়ের বেশ কয়েকজন শিক্ষক জানান, ‘রাষ্ট্রপক্ষের চাপ থাকায় বিএনপিপন্থি’দের সাথে রেখে সম্মিলিত শিক্ষক সমাজ টিকিয়ে রাখা সম্ভব নয়।’ জানা যায়, একই চাপে সাবেক ভিসি অধ্যাপক শরীফ এনামুল কবির-এর অনুসারী আওয়ামীপন্থি’ শিক্ষক জোট ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ থেকে বিভিন্ন দাবি পূরণের শর্তে এ পর্যন্ত ১১৩ জন শিক্ষক বর্তমান ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের সমর্থন করতে রাজি হয়েছেন। শিক্ষকরা ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ ছেড়ে ভিসিপন্থি’ গ্রুপে যোগ দেয়ায় ভিসিপন্থি’ ‘বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদ’ এর নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শিক্ষক পর্ষদ’ নামকরণ করা হয়েছে। সর্বশেষ পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তায় ‘বঙ্গবন্ধু শিক্ষক পর্ষদ’-এর পক্ষে ৩৪৩ জন শিক্ষকের নাম রয়েছে।

গত বছরে ভিসিপন্থি’ ‘বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদে’ ছিলেন ২২০ জন শিক্ষক। চলতি বছরের জানুয়ারিতে শিক্ষক সমিতির নির্বাচনে তাদের ভরাডুবি হলেও পরাজিত প্রার্থীরা গড়ে ২৪০ টি ভোট পান। অন্যদিকে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ ব্যানারে আওয়ামীপন্থি’ অপরাংশ এ বছরের শিক্ষক সমিতির নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পায়। তবে কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে নির্দেশনা আসলে বর্তমান ভিসিবিরোধী অংশের ১১৩ জন সহ ভিসিপন্থি’ ‘বঙ্গবন্ধু শিক্ষক পর্ষদ’ আবির্ভূত হয়।
নতুন এ শিক্ষক জোটে যোগ দিয়েছেন সম্মিলিত শিক্ষক সামজে আওয়ামীপন্থি’ অংশের মুখপাত্র জোটের আহবায়ক ও শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, অধ্যাপক ফরিদ আহমেদ (পদার্থ বিজ্ঞান), সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ (দর্শন), অধ্যাপক কৌশিক সাহা, অধ্যাপক আলমগীর কবিরর অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, অধ্যাপক শাহেদুর রশিদ প্রমুখ সহ নেতৃস্থানীয় অধিকাংশ শিক্ষক। তবে এদের মধ্যে কয়েকজন নতুন জোটে যোগ দিলেও রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন বলে জানা যায়।

Manual2 Ad Code

এদিকে বঙ্গবন্ধু’র আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নতুন সাধারণ সম্পাদক অধ্যাপক খবির উদ্দীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে শিক্ষকদের এ জোট গঠন করা হয়েছে। কেউ জোট থেকে সরে গেলে সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। আমরা জোটের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে আশাবাদী। শিগগিরই সভা ডেকে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব।’

Manual5 Ad Code

এদিকে ‘সম্মিলিত শিক্ষক সমাজ’র যুগ্ম আহবায়ক বিএনপিপস্থি’ শিক্ষক অধ্যাপক শামসুল আলম সেলিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। আমরা সামগ্রিক দিক বিবেচনা করে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করব।’ বিএনপিপন্থি’ একাধিক শিক্ষক জানান, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট কারণে দল পরিবর্তন, নতুন দল গঠন, পরষ্পর বিরোধী বক্তব্য প্রদান এখন মামুলি বিষয় হয়ে দাড়িয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সবাইকে সজাগ থাকার অনুরোধ করব।’

নবগঠিত ‘বঙ্গবন্ধু শিক্ষক পর্ষদ’র সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘আমরা চাই আওয়ামীপন্থি’ শিক্ষকরা এক জোট হয়ে কাজ করুক। এখন আমাদের সাথে ৩৫০ জনের মতো শিক্ষক আছেন। আশাকরি আরও বেশ কয়েকজন শিক্ষক আমাদের সাথে যোগ দিবেন। আমাদের আহবান সবসময় অব্যহত থাকবে।’

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code