দশমিনায় মহিলা ইউপি সদস্যের জায়গা দললের চেষ্টা
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা: হত্যা চেষ্টা মামলার আসামিরা জামিনে বেরিয়ে পটুয়াখালীর দশমিনায় মোসা: করিমজান নামে এক মহিলা ইউপি সদস্যের জায়গা দখলের চেষ্টা চালিয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার বহরমপুর ইউনিয়ন পরিষদ ভবনের পাশে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য।
জানা গেছে, উপজেলার বহরমপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোসা: করিমজানের সাথে আমতলা বাজারের মালেক গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। চলতি বছরের ২১ মার্চ ওই বিরোধপূর্ণ জমিতে মালেক গংরা ঘর তুলতে গেলে ওই ইউপি সদস্য বাধা দিলে তাকে ও তার স্বামী মো. মেহেদী হাসানকে কুপিয়ে যখম করে প্রতিপক্ষ। এ ঘটনায় ওই দিনই ইউপি সদস্যের স্বামী বাদি হয়ে দশমিনা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরে মালেক ও মোফাজ্জেলসহ ৬ জন দশমিনা সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন নেন।
এদিকে আসামিরা জামিনে বেরিয়ে রোববার দিবাগত রাতে মালেক, মোফাজ্জেল ও ফায়জুল ইসলামসহ ১০-১৫ জনের একটি দল ওই মহিলা ইউপি সদস্যের জমিতে ঘর নির্মাণ করে জমি দখলের চেষ্টা চালায়। এর আগেও ইউপি সদস্য মোসা: করিমাজানকে মামলা প্রত্যাহার করতে জীবন নাশের হুমকি দেয়া হয়েছিল। হুমকির ঘটনায় পটুয়াখালী পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগও দেয়া হয়েছিল।
স্থানীয় ইউপি সদস্য আমিনুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কাজ বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। দু এক দিনের মধ্যে সমস্যা সমাধানের জন্য সালিশ বৈঠকের আয়োজন করা হতে পারে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed