Main Menu

কমলগঞ্জে আশীষ স্মৃতি ম্যুরাল উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি: শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি সংসদের সাবেক সভাপতি, পূবালী ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপক করুণাময় দাশ (আশীষ)-এর প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল ১৪ এপ্রিল রোববার সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছে।

আশীষ স্মৃতি পরিষদ-এর উদ্যোগে পারিবারিক অর্থায়নে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জস্থ আশীষের বাল্য-কৈশোরের স্মৃতি বিজড়িত গ্রামের বাড়িতে তাঁর শ্মশানের পা্শে নির্মিত ম্যুরালটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক গবেষক আহমেদ সিরাজ, ম্যুরালের শিল্পী সজল কান্তি সিংহ, দৈনিক দিনকালের কমলগঞ্জ প্রতিনিধি মোঃ আহাদ মিয়া, সিলেট মিররের কমলগঞ্জ প্রতিনিধি সীজব দেবরায়সহ আশীষের গুণগ্রাহীরা।

আশীষ স্মৃতি পরিষদের আহ্বায়ক ও আশীষের অনুজ সুমন দাশ জানান, করুণাময় দাশ আশীষ ছিলেন তাদের পরিবারে এক উজ্জ্বল নক্ষেত্রের মতো। শুধু পারিবারিক জীবনে নয় ছাত্রজীবনে তিনি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতৃত্ব দিয়েছিন দৃঢ়ভাবে। কর্মজীবনেও তিনি ছিলেন অত্যন্ত দক্ষ ও মেধাবী। চাকরিজীবনে মাত্র দুই বছরের একটি ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর চলে যাওয়ার ১১ বছর পেরিয়ে গেছে কিন্তু সে বেদনা এখনও বয়ে চলছে আশীষের পরিবার। তাঁর স্মৃতিকে ভবিষ্যত প্রজন্মের কাছে চির সমুজ্জ্বল রাখার উদ্দেশ্যেই এই ম্যুরালটি স্থাপন করা হয়।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) বাড়ি থেকে নিজ কর্মস্থল ময়মনসিংহ যাবার পথে রাত আনুমানিক ১২টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান এই মেধাবী তরুণ ব্যাংক কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed