বর্ণাঢ্য আয়োজনে অগ্রগামী স্কুলে বর্ষবরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সরকারি অগ্রগামী স্কুল এন্ড কলেজে নানা আয়োজনে বর্ষবরণ উদযাপন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টায় কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে এসে শেষ হয়। এসময় কলেজ মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ, সিলেট জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার, সরকারি অগ্রগামী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বাবলু পুরকায়স্থ, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) মমতাজ বেগম, সহকারী প্রধান শিক্ষক (দিবা) নুসরাত হক প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুত মঙ্গল প্রজ্জ্বলন করেন সরকারি অগ্রগামী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বাবলু পুরকায়স্থ। সংগীত পরিবেশনা করেন দেবশ্রী দাস, মরিয়ম জামিলা, নৃত্য পরিচালনা করেন বিপুল শর্ম্মা, অনুষ্ঠান উপস্থাপনা করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী নাফিসা আনজুম, ঐন্দ্রিলা নাথ ঐশি।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed