কমলগঞ্জে জাতীয় হিন্দু মহাজোটের সম্মেলন অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার সম্মেলন রহিমপুর ইউনিয়নের ছয়চিরী দিঘীর পারে রোববার দুপুরে অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরতেই সভাপতি কর্তৃক মঙ্গল প্রদীপ প্রজ্জলন এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী বিজয়কৃষ্ণ ভট্টাচার্য্য।
জাতীয় হিন্দু মহাজোট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এড. বিষ্ণুপদ সভাপতিত্বে ও এড. অনুকুল মালাকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক বলরাম বসাক, সিলেট জেলা শাখার উপদেষ্টা নির্মল ভট্টাচার্য্য, নির্বাহী সভাপতি সমীরণ আচার্য্য, সিলেট মহানগরের সাধারণ সম্পাদক এড. গঙ্গেশ দাস, জাতীয় হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার মাহাতো, মৌলভীবাজার জেলঅ কমিটির সভাপতি ইন্দ্রজিৎ পাল, পূর্ণেন্দু দাস পবিত্র, কমলগঞ্জ প্রেসক্লাব এর সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, রহিমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী। অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, ইউপি সদস্য সুনীল চন্দ্র মালাকার, অর্জুন শর্ম্মা (নিধু), নিখিল মালাকার প্রমুখ।
বক্তারা বলেন স্বাধীনতার পর থেকে এই দেশে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে। এতো বছর পার হলেও এদেশের হিন্দুদের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই। তারা আরো বলেন প্রতিটি নির্বাচনের আগেও পরে হিন্দুদের জীবনে নেমে আশে কালো মেঘ। এদেশে হিন্দুরা আস্তে আস্তে বিলুপ্ত প্রায়। সকল মত ও পথের সকলকে একই স্রোতধারায় নিয়ে মহাজাগরন ঘটাতে প্রয়াসী। এরই লক্ষে হিন্দুরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গঠন করেছে “বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট”। এই সংগঠন হিন্দুত্ব রক্ষায় ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও অধিকার আদায়ের সংগঠন।
বক্তারা আরো বলেন বাংলাদেশে হিন্দুরা দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ জাতি, কিন্তু হিন্দুরা এদেশে অনেক কিছু থেকেই বঞ্চিত। তারা বলেন এই সংগঠনের সবাই একসাথে একে অপরের দুর্দিনে এগিয়ে আসতে হবে।
সম্মেলন শেষে ২য় অধিবেশনে অঞ্জন প্রসাদ রায় চৌধুরীকে সভাপতি, অর্জুন শর্ম্মা (নিধু)কে সাধারণ সম্পাদক, সজীব দেবরায়কে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা জাতীয় হিন্দু মহাজোট, সাংবাদিক পিন্টু দেবনাথকে সভাপতি, নিখিল মালাকারকে সাধারণ সম্পাদক, উজ্জল দেবকে সাংগঠনিক সম্পাদক কওে জাতীয় হিন্দু যুব মহাজোট এবং রাজিব মল্লিককে সভাপতি, অনুকুল মালাকারকে সাধারণ সম্পাদক, অজয় চন্দ্র শীলকে সাংগঠনিক সম্পাদক কওে জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কমলগঞ্জ উপজেলা শাখার কমিটি ঘোষনা করা হয়।
Related News
মৌলভীবাজার সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ আটক ৬
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবেRead More
কমলগঞ্জে ৯ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
Manual5 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালীRead More



Comments are Closed