Main Menu

মিরপুরে সিটি মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকার সিটি পার্ক ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

রবিবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে আগুন লাগে। ১০ তলা ভবনের ৬ তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা এরশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিরপুর ফায়ার স্টেশন এবং পরবর্তীতে আশেপাশের ফায়ার স্টেশন থেকে মোট দশটি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেস্টা করছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ভবনটিতে মার্কেট ও গার্মেন্টস কারখানা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Share





Related News

Comments are Closed