ফটো ফ্রেমে ইসলামী বিশ্ববিদ্যায়ের পহেলা বৈশাখ
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যায়ে পহেলা বৈশাখ ১৪২৬ উদযাপিত হয়েছে।
আই ইউ পিক-১: বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-১৪২৬ এর আলোচনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করছেন ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী।

আই ইউ পিক-৩: ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর নেতৃত্বে সকাল সাড়ে ৯ টায় মঙ্গল শোভাযাত্র বের হয়। এতে অংশ নেন প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ, সিনডিকেট সদস্য প্রফেসর ড. মো: মাহবুবর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

আই ইউ বৈশাখী পিক-১: গ্রাম বাংলার ঐতিহ্য ও বিভিন্ন পেশার মানুষের চরিত্র ফুটিয়ে তুলেছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা।

আই ইউ বৈশাখী পিক-২: শিক্ষার্থীদের মাছ ধরার জাল ফেলার কৌশল শেখাচ্ছেন ইবি থানা ওসি রতন শেখ।

আই ইউ বৈশাখী পিক-৩: আবহ বাংলার ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে হতদরিদ্ররা। তারই প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন আরেক শিক্ষার্থী।

আই ইউ বৈশাখী পিক-৪: গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় লাঙ্গল, জোয়াল, নতুন বধুর ঢেঁকিতে ধান ভানার চিত্র ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা।

আই ইউ বৈশাখী পিক-৫: কৃষদের ফসল ঘরে তোলা বাহন, মহিষের গাড়িতে চড়ে উল্লাল করছেন ইবি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।

আই ইউ বৈশাখী পিক-৬: মুক্তিযুদ্ধের মাধ্যমে ছিনিয়ে বাংলার বীর মুক্তিযোদ্ধারা ছিনিয়ে এনেছে লাল সবুজের পতাকা।

আই ইউ বৈশাখী পিক-৭: তিন দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনে বাংলা মঞ্চে নৃত্য প্রদর্শন করছেন বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন নৃত্যাঙ্গনের সদস্যরা।
Related News
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪Read More
স্কুলে মোটরসাইকেল ও মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাগেরহাটের চিতলমারীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন ওRead More



Comments are Closed