দশমিনায় সাংবাদিক সমিতির শোভাযাত্রা
মো. মামুন তানভীর দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা: বাংলা বর্ষপঞ্জিতে আজ রোববার যুক্ত হয়েছে নতুন বছর ১৪২৬। এ উপলক্ষে পটুয়াখালীর দশমিনা উপজেলা সাংবাদিক সমিতি বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছিল। আয়োজনের অন্যতম প্রধান আকর্ষন ছিল শোভাযাত্রা। শোভাযাত্রায় দশমিনা উপজেলা সাংবাদিক সমিতির সকল সদস্যরা একই রঙের গেঞ্জি পরে অংশগ্রহণ করেন।
সকাল সাড়ে ৮ টায় শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, দশমিনা উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন শওকত, উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, দশমিনা থানার ওসি এসএম জালাল উদ্দিন, দশমিনা উপজেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি পিএম রায়হান বাদল, সাধারণ সম্পাদক মো. মামুন তানভীর, যুগ্ন সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শাফায়েত হোসেন, কোষাধ্যক্ষ বাদল রহমান, দপ্তর সম্পাদক আকতার হোসেনসহ সাংবাদিক সমিতির সকল সদস্য ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed