Main Menu

দৈনিক শ্যামল সিলেট’র দেড়যুগ পূর্তি উদযাপন

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেটের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কেক কাটার মধ্যদিয়ে শুরু হয় নির্ভীক পথচলার উনিশ বছর।

সকাল পৌনে ১১টায় শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আব্দুল মুকিত আনন্দ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন। সিলেটের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রাণবন্ত করে তুলে বর্ষপূর্তি অনুষ্ঠানকে।

Manual4 Ad Code

অতিথিরা কেক কেটে একেঅপরের মুখে তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের প্রাণ সঞ্চার হতে শুরু করে। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা প্রেসক্লাব’র সভাপতি তাপস পুরকাস্থ, প্রবিণ সাংবাদিক আল-আজাদ, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট প্রেসক্লাব’র সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশন’র সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক শংকর দাস, মানবজমিনের ব্যুরো প্রধান ওয়সে খসরু,সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, বৈশাখী নিউজ টোয়েন্টি ফোর ডটকম’র সম্পাদক মোহাম্মদ মহসীন, সিলেট অনলাইন প্রেসক্লাব’র সভাপতি মুহিত চৌধুরী, জেলা জাসাসের সভাপতি জসিম উদ্দিনসহ সিলেটের সকল স্তরের নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

এদিকে শ্যামল সিলেটের বর্ষপূর্তি উপলক্ষ্যে সিলেটের বিভিন্ন সংগঠন ’র নেতৃবৃন্দ শ্যামল সিলেট পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান।

অপরদিকে বাদ আসর শ্যামল সিলেট কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code