বর্ণাঢ্য আয়োজনে সিসিকের পহেলা বৈশাখ উদযাপন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বর্ণাঢ্য আয়োজনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে পহেলা বৈশাখ ১৪২৬ উদযাপিত হয়েছে।
রোববার সকালে নগর ভবন থেকে বাংলা নববর্ষ বরণের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও মেয়র পত্নী শামা হক চৌধুরী।
এসময় শোভাযাত্রায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, কাউন্সিলর আজম খান, শান্তনু দত্ত সন্তু, সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান সহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
শোভাযাত্রায় সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা নানা রঙের পোষাকে ভিন্ন ভিন্ন সাজে ব্যানার, ফেষ্টুন, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এর আগে নগর ভবনে শিশু কিশোরদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ও নগরীর ঐতিহাসীক সারদা হলের সামনে সপ্তাহ ব্যাপী বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed