মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় সিরাজগঞ্জে ভটভটির চালকসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (১৩ এপ্রিল) বেলা দেড়টার দিকে কামারখন্দ উপজেলার কয়েলগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভটভটি চালক সূর্য্য মিয়া (৩৫) কামারখন্দ বড়কুড়া গ্রামের রহম আলীর ছেলে। অন্য দুইজন ভটভটির যাত্রী। তারা গরু ব্যবসায়ী। ভটিভটিতে করে গরু নিয়ে যাচ্ছিলেন। তাৎক্ষণিকভাবে পুলিশ তাদের পরিচয় বলতে পারেনি।
সিরাজগঞ্জের উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নাজির হোসেন বলেন, শ্যালো ইঞ্জিনচালিত ওই ভটভটি গরু নিয়ে রেললাইন পার হচ্ছিল। এ সময় কলকাতা থেকে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছে ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভটভটির চালক মারা যান।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় আরও পাঁচ গরু ব্যবসায়ী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে আরও দুই গরুর ব্যাপারি মারা যান।
দুর্ঘটনায় দুটি গরুও মারা গেছে বলে তিনি জানান।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed