Main Menu

জগন্নথপুরে প্রবাসীর ভূমি আত্মসাতের অভিযোগ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের জগন্নাথপুরে মুক্তিযোদ্ধার ভূমি আত্মসাৎ করতে মরিয়া হয়ে উঠেছে একটি মহল। ভূমি খেঁকো এ চক্রটি একের পর এক মামলা দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ করা হয়েছে।

শনিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন জগন্নাথপুর উপজেলার মীরপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা লন্ডন প্রবাসী মো. আব্দুর রউফ।

লিখিত বক্তব্যে প্রবাসী আব্দুর রউফ বলেন, জগন্নাথপুরে এবি কাপন মীরপুর ইউনিয়নের আর এস জরীপের ছাপা ২১০, ৫৪৭ ও ৫৪৮ নং দাগের ভূমি খরিদা সূত্রে মালিক দখলকার। স্থানীয় মৃত জহির উল্যার ছেলে নুর মিয়া উক্ত জায়গা ভুমি অফিসে নামজারী করার আবেদন করেন। কোনো প্রকার কাগজপত্র ছাড়া আবেদন করায় উক্ত আবেদনটি ভূমি অফিস খারিজ করে দেয়।

নুর মিয়া হয়রানী করে ভূমি আত্মসাৎ করতে আদালতে সিআর ৩০/২০১৯ ও ৩২/২০১৯ মামলা দায়ের করে। এছাড়াও ঝিনাইদহ জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে ২৯/০৪ মামলায় আমাদের আসামী করে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের এ মামলায় তিনি খালাস পান বলে জানান।

মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, এলাকার অনেকের ভূমি আত্মসাৎ করতে নিরীহ লোকদের মারপিট করে নুর মিয়া ও তার সহযোগিরা। তাদের হাত থেকে বাদ যাননি মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল খালিক। আব্দুল খালিককে অমানবিক নির্যাতন করায় গত ৫ মার্চ জগন্নাথপুর থানায় ৫৯১(৩)২০১৯ নং মামলা দায়ের করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ সংবাদ সম্মেলনের মাধ্যমে এলাকার চিহ্নিত ভূমি খেঁকো নুর মিয়া ও তার সহযোগিদের আইনানুগ ব্যবস্থা নিয়ে এলাকার শান্তি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Share





Related News

Comments are Closed