Main Menu

ফেনীতে ৩ ‘ডাকাতকে’ পিটিয়ে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীতে ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া আরও একজন আহত হয়েছেন।

শনিবার (১৩ এপ্রিল) ভোরের দিকে উপজেলার উত্তর আলীপুর গ্রামের বাগেরহাট এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার জসিম উদ্দিনের ছেলে মো. সোহাগ।

অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে বলতে পারেনি পুলিশ।

জেলার দাগনভুঁঞা থানার ওসি সালেহ আহমেদ পাঠান গ্রামবাসীর বরাত দিয়ে জানান, শুক্রবার গভীর রাতে দাগনভুঁঞা উপজেলার মাতুভুঁইয়া ইউনিয়নে একাধিক বাড়িতে ডাকাতি হয়। একপর্যায়ে গ্রামবাসী প্রস্তুতি নিয়ে তাদের ঘিরে ফেলে। এ সময় তাদের পিটুনিতে দুইজন ঘটনাস্থলে নিহত হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে আরও দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওসি সালেহ বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed