ধর্ষণের সময় যুবকের পুরুষাঙ্গ কেটে দিলেন গৃহবধূ
বৈশাখী নিউজ ডেস্ক : কৌশলে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টাকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন গৃহবধূ। বুধবার মধ্যরাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নওখাদা গ্রামের ফজলুর রহমান ফজলু (৩৫) একই গ্রামের এক গৃহবধূর শোয়ারঘরে কৌশলে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই গৃহবধূ সম্ভ্রম রক্ষায় ধারালো অস্ত্র দিয়ে ফজলুর পুরুষাঙ্গ কেটে দেন।
পরে ফজলুর চিৎকারে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমি সাংবাদিকদের কাছ থেকে জেনেছি। থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ বা মামলা হলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed