Main Menu

সিলেটে প্রেমের ফাঁদে ফেলে কিশোরী ধর্ষণ, আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শেখঘাট কলাপাড়ায় ১৬ বছরের এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করেছে এক কথিত প্রেমিক। গত ৪ এপ্রিল এ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ওই প্রেমিককে আটক করেছে।

আটক ইমরান আহমদ (২৫) মহানগরীর শাহপরাণ থানার মিরেরচক গ্রামের অলিউর রহমানের ছেলে। এ ধর্ষণে সহযোগীতা করেছে ইমরানের আরও দুই বন্ধু। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। বর্তমানে ভিকটিম ওসমানী মেডিকেলের ওসিসিতে আছে।

ভিকটিমের পরিবার জানায়, ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ইমরান। ঘটনার দিন সন্ধ্যায় ইমরান তাকে বেড়াতে নিয়ে যাবে বলে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে কলাপাড়ায় আসে। কিশোরী অটোরিকশায় ওঠে দেখে ইমরানের সাথে তার আরও দুই বন্ধু। ইমরান তাকে শাহপরাণ থানার মিরেরচকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর জোরপূর্বক ইমরান তাকে একটি দোকানে বন্দি করে রাতভর ধর্ষণ করে।

সিলেট কোতোয়ালি থানার এসআই হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ইমরানকে আটক করেছে। তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ভিকটিম ওসিসিতে আছে।

Share





Related News

Comments are Closed