হবিগঞ্জে মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে রিপা আক্তার (১৪) নামে এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
রিপা আক্তার সদর উপজেলার উচাইল শান্তিসাহা গ্রামের তোরাব আলীর কন্যা এবং স্থানীয় শাহ মজলিস আমিন সুন্নিয়া দাখিল মাদরাসার ৯ম শ্রেণীর ছাত্রী।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, রিপা আক্তার নামে ওই মাদরাসা ছাত্রী তাদের ঘরের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। পরে বিষয়টি তার আত্মীয় স্বজনদের নজরে আসলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
স্থানীয় ইউপি নারী সদস্য সামছুন্নাহার বেগম জানান, রিপা আক্তার নামে ওই মাদরাসা ছাত্রী মানসিক ভারসম্যাহীন ছিল। সে প্রায়ই নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালাত। এর পুর্বেও সে বেশ কয়েকবার আত্মহত্যা চেষ্টা করছিল।
Related News
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে মধ্যরাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগতRead More
হবিগঞ্জে কভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গিরিরাজRead More



Comments are Closed