ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন কৃষক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ধুপড়ি হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার তেরাকুড়ি গ্রামের মৃত হাজী তজমুল আলীর পুত্র জিতু মিয়া (৩৮), গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা গ্রামের মছকন্দ আলীর পুত্র রাজন মিয়া (২৮) ও একই উপজেলার একই গ্রামের আব্দুল মন্নানের পুত্র আনোয়ার হোসেন (৪২)।
জানা গেছে, ওই তিন কৃষক সকালে ধুপড়ি হাওরে ক্ষেতের জমিতে বোরো ধান কাটতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ৩ জন প্রাণ হারান।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মুহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক সরেজমিনে গিয়ে নিহতদের দেখে জিতু মিয়ার পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেছেন।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed