Main Menu

সিলেটে আ.লীগ নেত্রী রুবি ফাতেমা আর নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য রুবি ফাতেমা ইসলাম মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

কিছুদিন আগে গুরুতর অসুস্থ অবস্থায় রুবি ফাতেমা ইসলামকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আবারও তাকে সিলেটে ফিরিয়ে আনা হয়।

রুবি ফাতেমা ইসলাম সিলেট জেলা আওয়ামী লীগের প্রয়াত সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ তোফার স্ত্রী।

Share





Related News

Comments are Closed